
21 Jan, 2025
বাংলাদেশে অধিকাংশ গাড়িচালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগেন। এ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চক্ষুজনিত সমস্যায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে পরিবহনচালক-শ্রমিক এবং মেকানিকদের জন্য এমজেএল বাংলাদেশ পিএলসি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চক্ষুসেবা ক্যাম্প।
১৫ জানুয়ারি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের দ্বারা বিনা মূল্যে চোখের পাওয়ার পরীক্ষাসহ চোখের সমস্যাজনিত বিভিন্ন সেবা দেওয়া হয়।
বিনা মূল্যে চক্ষুসেবা নিতে অগ্রিম নিবন্ধনের আয়োজন করা হয় এবং সেখান থেকে প্রায় ৩০০ জনের মধ্যে এই সেবা দেওয়া হয়। আয়োজনটি শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ এবং সেবা গ্রহণকারীদের অংশগ্রহণে শেষ হয়।
MJL Bangladesh PLC., in collaboration with Prime Bank Foundation and Prime Bank Eye Hospital organized an Eye Care Camp for transport drivers on January 15, 2025 at Mohakhali Bus Terminal, Dhaka. The camp offered free eye examinations, including eye power testing, and various other eye care services by expert ophthalmologists.
The primary objective of this initiative is to raise awareness among transport drivers about vision-related issues, provide necessary medical advice, and ensure road safety through better eye care.